একেক দিন হাতে কোন পয়সা নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়
একেক দিন শরীর ভালো নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়
একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়
একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়
একেক দিন কোন বন্ধু নেই বলে
একেক দিন কোন শত্রু নেই বলে
একেক দিন প্রশংসা শুনিনি তাই
নিন্দাও শুনিনি তাই,
একেক দিন খুব দুঃখ হয়।
Related Articles
অদৃশ্য বাঁধন
কোন এক নিঝুম রাতে যখন ঘুম হারিয়েছিল মেঘের দেশে যখন শরীরের সব শিরা-উপশিরায় জমাট বেধেছিল ক্লান্তি ঠিক তখনই খুঁজে পেয়েছিলাম তোমায়, মুখ-পুস্তকের নির্লিপ্ত পাতায় । মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মোহ আমি ছুঁতে চলেছি হাতের মুঠোয় যেন একরাশ ছায়াপথ ভেশে যাচ্ছিল প্রতি মিনিটে, বন্ধুত্বের হাতটা কিভাবে যেন তোমায় ছুঁয়ে দিল একদিন । তারপর শুরু হল […]
স্বপ্নে
স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বিনুনি ধরে । স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে । তুলতে গেলি –কনুই ছুঁলো হাত […]
দুটি অভিশাপ
সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম কেউ দেখেনি, কেউ টের পায়নি প্রবল ঢেউ-এর মাথায় ফেনার মধ্যে মিশে গিয়েছিল আমার থুতু তবু আমার লজ্জা হয়, এতদিন পর আমি শুনতে পাই সমুদ্রের অভিশাপ। মেল ট্রেনের গায়ে আমি খড়ি দিয়ে এঁকেছিলাম নারীর মুখ কেউ দেখেনি, কেউ টের পায়নি এমনকি, সেই নারীরও চোখের তারা আঁকা ছিল না এক স্টেশন পার […]

