তুমি মোর পাও নাই পরিচয় ।
তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয় ॥
মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে,
আলো তার ভয়ে ভয়ে রয়—
বায়ুপরশন নাহি সয় ॥
এসো এসো দুঃখ, জ্বালো শিখা,
দাও ভালে অগ্নিময়ী টিকা ।
মরণ আসুক চুপে পরমপ্রকাশরূপে,
সব আবরণ হোক লয়—
ঘুচুক সকল পরাজয় ॥
Related Articles
প্রতিদিন আমি হে জীবনস্বামী
প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে– নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে, নিখিলজগৎজনের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার এ ভবে মোর কাজ যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ, […]
আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্
আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্– হাসির কানায় কানায় ভরা নয়নের জল॥ বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে– ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল। ও তুই কী এনেছিস বল্॥ ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে, ফেরে সে কোন্ স্বপন-লোকে। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে– আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কী […]
আমায় থাকতে দে
আমায় থাকতে দে- আমায় থাকতে দে না আপন-মনে। আমায় থাকতে দে আমায় থাকতে দে না সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে আপন মনে থাকতে দে আমায় থাকতে দে না কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে […]

