জলের দিকে জল ভেসে যায়
হাওয়ার দিকে হাওয়া
তাকিয়ে থাকি, চোখ চলে না
সমুদ্দুরের পারে,
একা-একা একলা অন্ধকারে
আমার আছে কেবল নৌকো বাওয়া।
যাচ্ছি কোথায়, কেউ জানে না,
পাগলা হাওয়া বাধ মানে না,
রাতের কালো জলের কাছে আমার
কথা ছিল একটু থামার।
থেমেও ছিলাম, কেউ ডাকেনি
দুয়ার খুলে কেউ রাখেনি।
অশেষ জলে আশাও যে নেই আর
অন্তিম আমি দেখে যাবো ত্রিযামার।
একা-একা একলা অন্ধকারে
ক্ষান্তিবিহীন চলছে নৌকো বাওয়া,
তবুও আজ তিন পুরুষের
বসতবাটির দাওয়া…
মাঝে মাঝে বলছে হেঁকে
এ তোমার কেমন চলে যাওয়া,
এ তোমার কেমন চলে যাওয়া।
Related Articles
মেঘবালিকার জন্য রূপকথা
আমি যখন ছোট ছিলাম খেলতে যেতেম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা, প্রশ্ন করলো কৌতুহলে- “এই ছেলেটা নাম কি রে তোর??” আমি বললেম, “ফুসমন্তর” মেঘবালিকা রেগেই আগুন- “মিথ্যে কথা, নাম কি ওমন হয় কখনো??” আমি বললেম, “নিশ্চই হয়, আগে আমার গল্প শোন!!” সে বললো, “শুনব না যা-” “সেই তো রাণী, সেই তো রাজা-” “সেই তো একি […]
অন্বিত পথচলা
হাতখানি ধরো । চলো, নিয়ে যাই বহুদূর । যেখানে জোছনার ছায়া জলে মিলেমিশে একাকার, যেখানে প্রান্তর ভিজে যায় গাঙচিলের ডাকে; যেখানে রয়েছে গুলতানি গুলশান ।। পদযুগল রাখো, আমার পথে- চলো নিয়ে যাই আকাশের উদাসে- কঙ্কণী সুরে, যেখানে রয়েছে চন্দনধেনু; যেখানে নিষ্পাপ মায়া খেলা করে ইন্দ্রের ফুটপাতে, যেখানে ময়ূরের পেখমে লেখা হয় তোমার নাম ।। চলো […]
ভর দুপুরে
মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মত পাল উড়িয়ে কী ভাসে! মাছের মত দেখতে এ কোন পাটুনি ভর দুপুরে খাটছে সখের খাটুনি। ওমা এ-যে কাজল বিলের বোয়ালে পালের দড়ি আটকে আছে চোয়ালে আসছে ধেয়ে লম্বা দাড়ি নাড়িয়ে, ঢেউয়ের বাড়ি নাওয়ের সারি ছাড়িয়ে। কোথায় যাবে কোন উজানে ও-মাঝি আমার কোলে খোকন নামের যে-পাজি হাসেছ, তারে নাও […]

