দিয়ে গেনু বসন্তের এই গানখানি–
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী॥
Related Articles
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥ এসছে তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে॥ কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই […]
হে ক্ষণিকের অতিথি
হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা শেফালির পথ চাহিয়া ॥ কোন্ অমরার বিরহিণীরে চাহ নি ফিরে, কার বিষাদের শিশিরনীরে এলে নাহিয়া ॥ ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো। চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে মনভুলানো মোহনতানে গান গাহিয়া ॥
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা– বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥ এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥ আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি। দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি। বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, সেই সুরে মোর […]

