মনে মনে বহুদূর চলে গেছি ৷
যেখান থেকে ফিরতে হলে আরো
একবার জন্মাতে হয় ৷
জন্মেই হাঁটতে হয়,
হাঁটতে-হাঁটতে, হাঁটতে-হাঁটতে
একসময় যেখান থেকে শুরু
করেছিলাম সেখানে পৌঁছুতে পারি ৷
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে, ঘুরে ফিরে
শুরু আর শেষের কাছে বাঁধা
নদীর দু – প্রান্তের মূল
একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য
দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার,
আসা-যাওয়া, টানাপোরেন –
দুটো জন্মই লাগে ৷
মনে মনে দুটো জন্মই লাগে ৷
Related Articles
নীরার হাসি ও অশ্রু
নীরার হাসি ও অশ্রু নীরার চোখের জল অনেক চোখের অনেক নীচে টল্মল্ নীরার মুখের হাসি মুখের আড়াল থেকে বুক, বাহু, আঙুলে ছড়ায় শাড়ির আঁচলে হাসি, ভিজে চুলে, হেলানো সন্ধ্যায় নীরা আমাকে বাড়িয়ে দেয়, হাস্যময় হাত আমার হাতের মধ্যে চৌরাস্তায় খেলা করে নীরার কৌতুক তার ছদ্মবেশ থেকে ভেসে আসে সামুদ্রিক ঘ্রাণ সে আমার দিকে চায়, নীরার […]
ইলেকট্রার গান
শ্রাবনের মেঘ আকাশে জটলা পাকায় মেঘময়তায় ঘন ঘন আজ একি বিদ্যুত জ্বলে। মিত্র কোথাও আশে পাশে কেউ কোথাও নেই, শান্তি উধাও; নির্দয় স্মৃতি মিতালী পাতায় শত করোটির সাথে। নিহত জনক, এ্যাগামেনন্, কবরে শায়িত আজ। সে কবে আমিও স্বপ্নের বনে তুলেছি বনে গোলাপ, শুনেছি কত যে প্রহরে প্রহরে বন দোয়েলের ডাক। অবুঝ সে মেয়ে ক্রাইসোথেমিস্ আমার […]
এই জীবন
এই একরত্তি জীবনে বলো না কীভাবে সম্ভব ভালোবাসা তার জন্য চাই আরো দীর্ঘ অনন্ত জীবন, ভালোবাসা কীভাবে সম্ভব, অতিশয় ছোটো এ জীবন একবার প্রিয় সম্বোধন করার আগেই শেষ হয় এই স্বল্প আয়ু- হয়তো একটি পরিপূর্ণ চুম্বনেরও সময় মেলে না করস্পর্শ করার আগেই নামে বিচ্ছেদের কালো যবনিকা; এতো ছোটো সামান্য জীবনের কীভাবে হবেই ভালোবাসা ভালোবাসি কথাটি […]

