ঘরে ও বাইরে আমি একা অপরাধী
অন্য কেউ নয়_ সব দোষ এই আমার, আমার;
আসামি হাজির_
মাননীয় আদালত, স্যার শাস্তি দিন,
মানব-সংসারে যাবতীয় অপরাধ
একা আমি করিয়াছি;
অন্য কেউ দায়ী নয়_ আসামি হাজির;
জন্মেছি মানুষ হয়ে এ_ আমার বড় অপরাধ।
Related Articles
গঙ্গাযমুনা
আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইটে জীবনের আর সবই আমার কবিতা, কেবল এইটে তোমার আর সবই থেমে-যাওয়া চোয়ালে-চোয়াল লাগা উচ্চাশার ঝুল লাগা নেমে জাওয়া ভাঙা বর্ষার প্লাবনশেষে ম্যানহোল থেকে তোলা অন্ত্রময় ভয় আর ধ্বস্তদেহ ফেলে রেখে ছুটে যাওয়া টায়ার টায়ার ব্রিজ ধ্বস আর সবই শহরের কবিতা, কেবল এইটে প্রান্তরের। আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইটে […]
জন্মেছি বাংলায়
জন্মেরও আগে আমি এইখানে জন্মেছিলাম, এই বাংলায়; এই ঘাসের ঘুঙুর ‘পরে কত যে নেচেছি, পালকে পল্লবে হয়েছি মাতাল; এখানে হেঁটেছি হাঁটা শিখবারও আগে বাংলার ধুলো মাটি শরীরে মেখেছি, নিয়েছি জলের ঘ্রাণ, পাতার সৌরভ এইখানে এই দেশে এক কোটি বছর আগে হয়তো জন্মেছি।
এশিয়া
এখন অস্ফুট আলো । ফিকে ফিকে ছাড়া অন্ধকারে অরণ্য সমুদ্র হ্রদ, রাত্রির শিশির-শিক্ত মাঠ অস্থির আগ্রহে কাঁপে, আসে দিন, কঠিন কপাট ভেঙে পড়ে । দুর্বিনীত দুরন্ত আদেশ শুনে কারো দীর্ঘরাত্রি মরে যায়, ধসে পড়ে শীর্ণ রাজ্যপাট ; নির্ভয়ে জনতা হাঁটে আলোর বলিষ্ঠ অভিসারে । হে এশিয়া, রাত্রিশেষ, “ভস্ম অপমান শয্যা” ছাড়, উজ্জীবিত হও রূঢ় অসংকোচ […]

