রাস্তাঘাটে আজকাল আর কারও সঙ্গে দেখা হয় না।
তার প্রধান-প্রধান কারণগুলো এইরকম,
সেইসব রাস্তাঘাট আর নেই
সেইসব লোকজনও আর নেই।
কিন্তু তাই বলে, ‘কারও সঙ্গে দেখা হয় না’,
এ-কথার এই মানে নয় যে
আজকাল রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান।
আসল কথাটা খুব খারাপ,
তবু বলেই ফেলি,
আসল কথাটা হল,
আজকাল রাস্তাঘাটে যাদের দেখা যায়,
তাদের আমি মানুষ বলে গণ্য করি না।
Related Articles
কোনো কোনো যুবক যুবতী
একালের কোনো কোনো যুবক বা যুবতীর মুখে সেকালের মোমমাখা ঝাড়লন্ঠন স্তম্ভ ও গম্বুজ দেখা যায়। দেখে হিংসা জাগে। মানুষ এখন যেন কোনো এক বড় উনোনের ভাত-ডাল-তরকারির তলপেটে ডাইনীর চুলের আগুনকে অহরহ জ্বালিয়ে রাখার চেলা কাঠ, কাঠ-কয়লা-ঘুটে। মানুষ এখন তার আগেকার মানুষ-জন্মের কবচ, কুণ্ডল, হার, শিরস্ত্রাণ, বর্ম ও মুকুট বৃষের মতন কাঁধ, সিংহ-কটি, অশ্বের কদম পিঠে […]
ইষ্টজন
মেঘ ছাপানো শ্যামল জলের কাজল বিন্দু বলে তোর পায়ের দোলায় ছলাত ছলাত মৃদঙ্গে তাল তোলে। ছেঁড়া বাদল তুলো ওড়ে নীল ক্যানভাস জুড়ে তোর এলোচুলের গহন গোঁড়ায় কালবোশেখি দোলে। প্রান্তে মেলা নকশিকাঁথায় ভাদু রানীর গল্প গাঁথায় তোর গভীর দুচোখ পটে আঁকা স্বপ্নকলি ছড়ায়। রেশম গোলাপ ঠোঁটে মধু ফাউন্টেন ছোটে তোর পালিশ করা হীরক হাসি খাঁচার পাখি […]
পিছু ডাক
সখি! নতুন ঘরে গিয়ে আমায় প’ড়বে কি আর মনে? সেথা তোমার নতুন পূজা নতুন আযোজনে! প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ-ছায় যে আঙিনায়, যেথায় প্রতি ধূলিকণায়, লতাপাতার সনে নিত্য চেনার বিত্ত রাজে চিত্ত-আরাধনে, শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নিরজনে।। সেথা তুমি যখন ভুল্তে আমায়, আস্ত অনেক কেহ, তখন আমার হ’য়ে অভিমানে কাঁদত যে ঐ […]

