মেঘ ঝুঁকে আছে বহুতল সেই মানুষের
সিঁথির উপরে, যেখানে কখনো সিন্দুর
ছোঁয়াবেনা আর, বরং কাটাবে এরপর
চেতাবনি দিন, সাঁজোয়াজীবন অম্বার।
আমি তাকে বলি (প্রকরণগত কারণে
নীরব ভাষায়)—“স্বীকার করাই ভালো,
আমারও রক্তে গত কয়েকশো যুগ
দূর থেকে আসা অক্ষত আধিপত্য ;
তবু কি আমাকে একটুও ভালোবাসবে?
যদি কোনদিন নতুন বর্ষপঞ্জি
বিধান জানায়—আমি এতদূরই আমি
হয়ে উঠেছি যে, আজ থেকে সংক্রান্তি।
সেদিন বাসবে? যেদিন বিপত্তারণে
সময় ফুরোবে দশপ্রহরণধারণের?”
Related Articles
শুভরাত্রি লেখা মেঘ
প্রেমিকাকে অনুনয় করেছিলে, মৃত্যুর এক বছর আগে একফালি কাগজে শুধু ‘শুভরাত্রি’ লিখে যেন সে পাঠায়, তুমি বালিশের নীচে নিয়ে শোবে । এখন রাত্রির দিকে তাকালেই দেখি তোমার ফুসফুস থেকে জলন্ত কয়লারা বার হয়ে আকাশে আকাশে জ্বলছে! জোছনারা ঠিকরে পড়ছে সকল গাছের পাতা থেকে শুধু ‘শুভরাত্রি’ লেখা এক খণ্ড মেঘ চাঁদের তলায় এসে থেমে গেলো । […]
যদি একবার
——————————————–♥* অনিচ্ছুক সূর্যকে জোর করে টেনে তুলেছ মেঘে ঢাকা ভোরের অন্ধকার আকাশে! হয়তো হবে সকাল, কি করে পাবে সোনারোদ মাখা বাতাসে নৌকোর ভরা পাল? জোয়ারের টানে উজানে যেতে পথ ভুলেছো! ফারাও’এর মত নিজেকে ঈশ্বর ভেবে ভেবেছো যা চাও তা-ই পাবে, কিংবা হয়ে যাও বললেই হয়ে যাবে? ভেবেছ তোমার হাতে যাদুর কাঠি? উল্টে গেলে দুধের বাটি […]
ভয়
ভয়? কেন ভয়? আমি খুব শান্ত হয়ে চলে যেতে পারি। তুমি বলো ভয়। দেখো চেয়ে অতিকায় আমার না-এর চৌকাঠে ছড়িয়ে আছে হাত- যে হাতে সমুদ্র, ঘন বন, জ্যোতির্বলয়ের ঘেরাটোপে শ্বাপদসুন্দর শ্যামলতা রক্তপাত, জীবনযাপন। প্রাগৈতিহাসিক ডাইনোসর স্মৃতি শুধু, ইতিহাস আছে- তুমি আর আমি শান্ত তার প্রবাহদুয়ার রাখি খুলে। তার মাঝখানে যদি পেশি একবারও কেঁপে ওঠে, সে […]

