দু’চোখে কলমির ফুল
যেন তুমি বৃষ্টির সে বনঘ্রাণ পেয়ে গেছো, সকালে, সুন্দর
বহুকাল বাদে যেন মাছস্পর্শ পাও
দাঁতের মাড়ির মধ্যে, নেবুগাছ গন্ধের মতন
তীব্র ছেলেখেলা আর মিথ্যে
মিথ্যে কথা!
বয়স হয়েছে, তবু বৃদ্ধ, তুমি নিজেকে হারাও!
অদ্ভূত দুঃখের গন্ধ তোমার শরীরে—
বৃদ্ধ, মনঃ ছিলো নাকি তোমার শরীরে
বড়ো কষ্ট, বৃদ্ধ, আজ তোমার শরীরে
অতিস্বাভাবিকতার হাওয়া আজ ঠিকই আছে
বয়, যাকে মৃদুমন্দ সমীরণও বলে
লোকে, যারে মন্দ কয়, সে মূর্খ আমি না
বলো বৃদ্ধ? ভালোবাসা তিনশতাব্দীর
পুরাতন।
Related Articles
কঙ্কাল ও শাদা বাড়ি
শাদা বাড়িটার সামনে আলো-ছায়া-আলো, একটি কঙ্কাল দাঁড়িয়ে এখন দুপুর রাত অলীক রাত্রির মতো, অররণা রয়েছে খুব ঘুমে- যে-রকম ঘুম শুধু কুমারীর, যে ঘুম স্পষ্টত খুব নীল; যে স্তনে লগৈনি দাঁত তার খুব মৃদু ওঠপড়া তলপেটে একটুও নেই ফাটা.দাগ, এ শরীর আজও ঋণী নয় এই সেই অরুণা ও রুনি নাম্মী পরা ও অপরা সুখ ও আসুখ […]
ডাকাত
২২. ডাকাত তুমি কে হ? সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে তুমি কে হে? তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে। আমাদের যুদ্ধের বছরে ভিন্ গেরামের কতো মানুষের পদচারণায় এ বাড়ি মুখর ছিলো, তোমাকে দেখিনি ত্রি-সীমায়। চতুর বণিক তুমি আঁধারে […]
ঘুমের স্বপ্নে আজ
কাকে যেন আমি পথে রেখে একা বাঁক ঘুরে বহুদূরে এসেছি এখানে গঞ্জে ও গ্রামে পরিচিত কেউ নেই আছে শুধু স্মৃতি আছে বিস্মৃতি নিদ্রার শীতলতা আমার ঘুমের স্বপ্নেও আজ ভাসে না তোমার নাম। এখন একাকী অস্তাচলের যাত্রী আমি কি একাই? অথচ ভাবনায় আছো তুমি ঠিকই কে দেবে এর নাম নাম নেই আর গ্রাম নেই শুধু আছে […]

