হরতকি – হেমলক , বারুদের পিপাসা
কারে তুমি বেছে নিলে হৃদয়ের নিবিড়ে?
হে পথিক , কারে তুমি বেছে নিলে পাথেয় ,
নির্মান , নচিকেতা , বিনাশ , না , স্বাস্থ্য?
সারারাত কাঠ কাটে ঘুন পোকা গোপনে ,
সারারাত ধ’রে তরু বোনে কিছু ফুলকে ,
বোনে কিছু সকালের কুসুমের তনিমা
হে পথিক , কারে তুমি বেছে নিলে পাথেয়?
আধাখানা বেলা আছে আর বাকি কুয়াশা …
তাঁতকল কেঁদে ওঠে ক্লান্তির আঘাতে
রাজপথ বুকে নিয়ে জেগে থাকে একাকি
বান্ধবহীন এক ইষ্পাত শহর –
হে পথিক , জানো তুমি?
জেনেছো কি কখনো?
ওই কারা সারারাত শিশিরের মতোন
নিশব্দে চোখ থেকে খুলে রাখে কান্না!
চেয়ে দ্যাখো , আধখানা বেলা আছে সুর্যে
হে পথিক মনে রেখো , আর সব কুয়াশা –
সব শেষে কারে তুমি বেছে নিলে পাথেয়
হেমলক , হরিতকি , মানুষ , না , মনসা?
Related Articles
কবি ও কৃষ্ণচুড়া
চৈত্রে হয়তো ফোটেনি কৃষ্ণচুড়া তাতে ক্ষতি নেই; তোমার ঠোঁটেই দেখি এসেছে আবার কৃষ্ণচুড়ার ঋতু তুমি আছে তাই অভাব বুঝিনি তার; না হলে চৈত্রে কোথায়ইবা পাবো বলো কৃষ্ণচুড়ার অযাচিত উপহার, বর্ষায় সেই ফুটবে কদম ফুল তোমার খোঁপায় চৈত্রেই আনাগোনা। তাই সন্দেহে চোখ মেলে কেউ কেউ তাকায় কোথায় ফুটেছে কৃষ্ণচুড়া, কেউ খোঁজে এই নিরিবিলি ফুলদানি; চৈত্রে কোথাও […]
দাঁড়াও
মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও […]
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড
এখানে কবিতা বানানো হয়। সব ধরনের কবিতা। রাজনীতিক কবিতা, সামাজিক কবিতা। নাগরিক কবিতা, গ্রামীণ কবিতা। প্রেমের কবিতা, শরীরের কবিতা। স্বপ্নের কবিতা, বাস্তবের কবিতা। চল্লিশের কবিতা, পঞ্চাশের কবিতা। ষাটের কবিতা, সত্তরের কবিতা। আশির কবিতাও আমরা বাজারে ছাড়ছি শিগগিরই। কবিতার হাত, পা, মাথা, ধড়, শিশ্ন, যোনি, চুল, নখ, চোখ, মুখ, নাক, কান, হাতের আঙুল, পায়ের আঙুল– সব-কিছু […]

