নির্জনতা ভালো, কিন্তু কতটুকু ভালো?
বনের ভিতর যাও, থাকো কিছুদিন
ঘাস পাতা খাও, কিছু ফুল খাও
শুয়ে থাকো হিম
অন্ধকারে, ঘুমঘোরে শিকড়ের পরে—-
দিন যাবে।
কিন্তু, তা কী করে যাবে? দিনরাত্রি নেই—
এই বন স্থির হয়ে বহুক্ষণ আছে।
কিছুদূর থেকে ঐ কোলাহল
ভেসে আসে কানে
ঝর্না ভেঙে পড়ে থাকে বাতাসের গানে—
নির্জনতা ভালো, কিন্তু কতটুকু ভালো?
Related Articles
কেন বলেছিলাম
পরমাণু-দেশে নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলতে চাই। বেয়োনেট উঁচিয়ে আমার অস্থি-মজ্জা পাহারা দেবে, এটাই তবে সাংবিধানিক? কীভাবে গর্দান নেবে, ভাবছো? তুমি কি সেই অস্ত্রধারী, আধিকারিক? আজ রাতে পাখিদের উৎসব চলছিল আমন্ত্রিত আমাকে একটি খড়কুটো দিল, তাই নিয়ে উৎসাহে মেতে উঠি −লক্ষ করি, চারপাশে বিরুদ্ধ ভ্রুকুটি নিরস্ত্রীকরণে কেন আমি পাখির সঙ্গ নিয়েছিলাম কেন বলেছিলাম, চাই বনজঙ্গলঘেরা একটি […]
ছুটি
কিছু একটা করেন স্যার আজ চারদিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ঐ নোংরা বারান্দায় পড়ে আছে । জুতার দোকানের সামান্য মাইনের কর্মাচারী নিকুঞ্জ । তার আদরের মেয়ে মা মনির কঠিন অসুখ । ডায়ালিসিস করতে হবে । পাড়ার এম এল এ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সি এ কে । তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে । […]
বনভূমিকে বলো
বনভূমিকে বলো, বনভূমি, অইখানে একটি মানুষ লম্বালম্বি শুয়ে আছে, অসুস্থ মানুষ হেমন্তে হলুদ পাতা যেরকম ঝরে যায়, ও এখন সে রকম ঝরে যাবে, ওর চুল, ওর চোখ ওর নখ, অমল আঙুল সব ঝরে যাবে, বনভূমিকে বলো, বনভূমি অইখানে একটি মানুষ লম্বালম্বি শুয়ে আছে, অসুস্থ মানুষ ও এখন নদীর জলের স্রোতে ভেসে যেতে চায় ও এখন […]

