০১
ছি কুত্ কুত্ কুত্,
শিরশিরি দেয় যখন-তখন
অশরীরি ভুত।
ছি কুত্ কুত্ কুত্,
এবড়ো-তেবড়ো ছড়ি ঘোরায়
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ছিন্ন মুন্ডে ভেংচি কাটে
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ভূতের জ্বালায় শুন্যে লাফায়
কলিমুদ্দির পুত ।
০২
মামদো ভূতের ছানা
তাইনা দেখে ভয়ে কাঁপে
রহিমুদ্দির নানা ।
ব্যাপারটা কি কাঁপছে কেন
নানা বুড়ো-খোকা,
ভূতের চোখে আগুন ওরে
মাথায় শুয়োপোকা ।
Related Articles
শাখাচ্যুত শহরের থানকুনি
গত দু’দিনে শহরের ধুলো, রিকশার বেল- রূপকথায় পরিণত হয়েছে । শত শত নাচুনে পাখি হুমড়ি খেয়ে ঢেউ খেলানো ফুলে এঁকেছে নতুন সমুদ্র, স্রেফ দু’দিনের জন্য পুরো শহুরে সড়ক পরিণত হয়েছে উদ্যম ছায়াপথে, স্টপেজে স্টপেজে নতুন মহাবিশ্ব । অসভ্যের মতো গড়ে ওঠা দালানগুলো স্যুটেড-বুটেড হয়ে সেজেছে ফুলবাবু , ফুটপাতের ডেনড্রাইট-খোর গুলোও নেশা ছেড়ে অক্সিজেনে […]
দোতলার ল্যান্ডিং মুখোমুখি দুজন
মুখোমুখি ফ্ল্যাট একজন সিঁড়িতে, একজন দরজায় : আপনারা যাচ্ছেন বুঝি ? : চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব । : বছর দুয়েক হল, তাই নয় ? : তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ? : শাহানা, আপনার ? : মাবু । : জানি । : মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই […]
গোলাপ ফোটাবো
ওষ্ঠ বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো, বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো। যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ, জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ। সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে, অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে। শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস, এখনো আমার প্রিয় আঠারো বয়স। তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়, সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।
