আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে–
আছে-আছে নাই রে॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে–
গুন্গুনিয়ে গাই রে॥
Related Articles
সুন্দরি রাধে আওয়ে বনি।
সুন্দরি রাধে আওয়ে বনি। ব্রজরমণীগণ মুকুটমণি॥ কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি, রস-আবেশিনি ভঙ্গিনি রে। অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি, সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥ কুঞ্জরগামিনি, মোতিমদশনি, দামিনি-চমক-নেহারিনি রে। আভরণধারিন, নব-অভিসারিণি, শ্যামর হৃদয়বিহারিণি রে। নব অনুরাগিণি, অখিলসোহাগিনি, পঞ্চম রাগিণি মোহিনি রে। রাসবিলাসিনি, হাসবিকাশিনি, গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে।। বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে।। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পারো না আর রইতে দূরে। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম, বাহির হয়ে এসো […]
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥ শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি, ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥ নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে। সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়, আপন-মনে […]

