তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
এবার তুমি ফিরো না হে–
হৃদয় কেড়ে নিয়ে রহো।
যে দিন গেছে তোমা বিনা
তারে আর ফিরে চাহি না,
যাক সে ধুলাতে।
এখন তোমার আলোয় জীবন মেলে
যেন জাগি অহরহ।
কী আবেশে কিসের কথায়
ফিরেছি হে যথায় তথায়
পথে প্রান্তরে,
এবার বুকের কাছে ও মুখ রেখে
তোমার আপন বাণী কহো।
কত কলুষ কত ফাঁকি
এখনো যে আছে বাকি
মনের গোপনে,
আমায় তার লাগি আর ফিরায়ো না,
তারে
আগুন দিয়ে দহো।
Related Articles
আমায় থাকতে দে
আমায় থাকতে দে- আমায় থাকতে দে না আপন-মনে। আমায় থাকতে দে আমায় থাকতে দে না সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে আপন মনে থাকতে দে আমায় থাকতে দে না কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে […]
দেখো সখা ভুল করে ভালোবেসো না
দেখো সখা ভুল করে ভালোবেসো না। আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না। রাগ: বিলাবল তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, […]
আজি গোধূলি লগনে
আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]

