…অনামিকা কই? কাজল কোনদিকে গেল?
সায়ন কোথায়?
পিছনে তাকিয়ে দেখি সঙ্গে কেউ নেই
প্রান্তরের মধ্যে এক যূপকাষ্ঠ—অর্ধেক প্রোথিত—
ধারে কাছে কোনও ধড় নেই
মুণ্ডুরা উধাও |
ধুলোয় শোওয়ানো আছে খাঁড়া |
চেনে চেনে লাগে বড় |
ইতি পূর্বে দেখা হয়েছে কি?
সত্তর – একাত্তর – বাহাত্তর সালে
এঁদের দেখেছি বটে |
তারপর কি কোখাও দেখিনি?
হ্যাঁ মনে পড়েছে |
লালাবাজারে এই খাঁড়া ঝোলানো রয়েছে |
যূপকাষ্ঠ আছে মহাকরণের বুদ্ধিঘরে |
Related Articles
মন ভালো নেই
মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায় আশায় আশায় আশায় আশায় এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ এমনকি নারী এমনকি নারী এমনকি নারী এমনকি সুরা এমনকি […]
মহারাজ, আমি তোমার
মহারাজ, আমি তোমার সেই পুরনো বালক ভৃত্য মহারাজ, মনে পড়ে না? তোমার বুকে হোঁচট পথে চাঁদের আলোয় মোট বয়েছি, বেতের মতো গান সয়েছি দু’হাত নিচে, পা শূন্যে- আমার সেই উদোম নৃত্য মহারাজ, মনে পড়ে না? মহারাজ, মনে পড়ে না? মহারাজ, চাঁদের আলোয়? মহারাজ, আমি তোমার চোখের জলে মাছ ধরেছি মাছ না মাছি কাঁকরগাছি একলা শুয়েও […]
যাদের বেলায় যা প্রযোজ্য
গ্রন্থকীটের কুটকখানি শুনে আমার পিত্তি জ্বলে। কবিই কবির সত্য-স্বজন; তাদের সাথে যুক্ত হয়েই মুক্তি খুঁজি মদ্যপানে। যদিও বই ওরাও কেনে তবুও আমার চিত্ত ঋণী অন্য কোথা, অন্য খানে। পা-িত্যের খ্যাতা পোড়াই আপন তালে তাল মিলিয়ে আমি নাচি আমার টানে। ‘অমরত্ব কবির ভৃত্য’ জেনেও প-িত যখন নৃত্য করেন আমি প্রাতঃকৃত্য সাঙ্গ করি। নাওজুবিল্লাহ, হরি-হরি ‘প্রাতঃকৃত্য’ শব্দ […]

