খারাপ সময় কখনও একলা আসে না
তার সঙ্গে সঙ্গে পুলিশ আসে
তাদের বুটের রঙ কালো
খারাপ সময় এলে
রুমাল দিয়ে হাসি মুছে ফেলতে হয়
ফুসফুস গুঁড়ো গুঁড়ো হয়ে যায়
জুয়ার বাজার মরা জন্তুর মতো ফুলতে থাকে
ভালোবাসার গলা কামড়ে ধরে
ঝুলতে থাকে ভয়
ল্যাম্পপোস্টের ওপর থেকে
হতভাগ্যরা গলায় দড়ি
দিয়ে ঝোলে
তাদের ছায়ায় কালোবাজারীরা
লুকোচুরি খেলে
ভি. ডি. বেশ্যার দালাল আর
জেমস বণ্ডরা রাস্তায়
কিলবিল করে
ভিড় ঠেলে সাইরেন বাজিয়ে
পুলিশভ্যান চলে যায়
তার মধ্যে পুলিশ বসে থাকে
তাদের বুটের রঙ তাদের
ঠোঁটের মতো কালো
তাদের ঘড়িতে খারাপ সময়।
Related Articles
কিসের টানে
দুঃসাহসে কাঁধে হাত রেখে দাঁড়ালাম শেষে এখন আমার যাত্রার পালা নিরুদ্দেশে পেছনে থাকুক পরিচিত সব গাছের সারি আমি চলে যাব সব কিছু ছাড়ি নিজের বাড়ি। জানি না কোথায় ছিল ঘরবাড়ি কী ছিল সেখানে? তবু শুধু কেন কিসের ইঙ্গিত আমাকে টানে। আমাকে কেবলই ডাক দেয় কে যে! নাই তার ভাষা কেবলই ইশারায় ডাক দিয়ে বলে এসো […]
এই রাতে
এই রাতে অন্য কিছু নয় বাতাসে শব্দ শোনো, শুধুমাত্র বাতাসের শব্দ_ এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে অন্যকিছু নয়; নয় কোনো নিদ্রা রোগী বৃদ্ধের কাশির শব্দ কিংবা নয় কোনো সৈনিকের ভারী বুট, ট্যাংকের ঘর্ঘর; নিদ্রা ভিভূতেরও চলাফেরা নয়_ শুধু বাতাসের শব্দ_ অন্যকিছু নয়; আমলকী পাতা ঝরার শব্দও নয়, আলস্য ওড়ার ঝোপ থেকে উঠে আসা অবাঞ্ছিত কান্না কোনো_ […]
তোমাকে দেখার পর থেকে
তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল হয়ে গেলো সমস্ত জীবন, ওলটপালট হয়ে গেলো সবকিছু- সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খেই, চিন্তাসূত্র হয়ে গেলো বিশৃঙ্খল, এলোমেলো; কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে, জ্যোতিস্কমণ্ডলে উচ্ছল ঝর্নার জলে, বুকশেলফে, পড়ার টেবিলে, টেলিভিশনের উজ্জ্বল পর্দায়- এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর। […]
