সারা রাত রবীন্দ্র সঙ্গীত
সারা রাত অশ্রুভেজা চোখ
সারা রাত অপার্থিব শীত,
সারা রাত বিষন্ন আলোক!
সারা দিন কর্মহীন; গ্লানি,
সারা দিন ম্রিয়মাণ রোদ,
সারা দিন হিরন্ময় ম্লানই-
সারা দিন তিলক কামোদ!
সারা রাত স্নিগ্ধ মোমবাতি
সারা দিন স্মৃতিহীন তাঁতী।
Related Articles
আইনশৃঙ্খলা
(‘নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা ফেরানোর জন্য, আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে |’ ১৪ মার্চ বিকেলে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যের অংশ | ) কপালে স্টিকার আঁটা : সুকুমার গিরি | বুকে মস্ত ছ্যাঁদা নিয়ে চিত হয়ে আছে তমলুক হাস্পাতালে | ঢাক্তার বুঝেছেন এ লোকটাকে বেডে তুলতে গেলেই এক্ষুনি মরে যাবে | ঠিক | গেল তাই […]
কথোপকথন-১৯
একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি । সেদিন ছিল বেস্পতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘুর্ণিঝড় আমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ ষ্ট্রীটে দেখা হতেই,এই যে শুভঙ্কর কেমন আছিস,এটা ওটা দু-দশ কথার পর আসল প্রশ্ন,এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ? ইদানিং যা লেখা-টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় । নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি। অমিতাভ,তুমি […]
দিঘির ভিতরে ছায়া
দিঘির ভিতরে ছায়া ধীরে বড় হয়, ধীরে-ধীরে নিজেকে গুটিয়ে আনে ফের । মাঝে মাঝে হাওয়া দেয় । জালের শরীরে দোলা লাগে । ত্রিকালে দণ্ডায়মান বৃদ্ধ অশথের শাখা-প্রশাখায় ছড়ায় অস্ফুট কানাকানি । তীব্র নীল আকাশে নিঃসঙ্গ চিল উড়ে চলে যায় । জলের উপরে ভাসে অশথের শান্ত ছায়াখানি । আজও ছায়াখানি সেই জলের উপর শুয়ে আছে । […]

