| কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই–
তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥ শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা– বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥ তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী– ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে– অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥ |
রাগ: খাম্বাজ-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ৫ ভাদ্র, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অগাস্ট, ১৯২২ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: সুভাষ চৌধুরী, অনাদিকুমার দস্তিদার, শান্তিদেব ঘোষ |
Related Articles
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়– জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, […]
আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥ ভরা নদী ছায়ার তলে ছুটে চলে– খোঁজে কাকে, পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে॥ Amar jabar belay pichu dhake
হায় কে দিবে আর সান্ত্বনা
হায় কে দিবে আর সান্ত্বনা। সকলে গিয়েছে হে, তুমি যেয়ো না– চাহো প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ॥ চারি দিকে চাই, হেরি না কাহারে। কেন গেলে ফেলে একেলা আঁধারে– হেরো হে শূন্য ভুবন মম ॥ hai-ke-dibe-ar-santona

