আর কিছুই হই বা না হই
হই যেন ঠিক হৃদয়বোধ্য
এই যে বুকে অশ্রু-আবেগ,
জলের ধারা অপ্রতিরোধ্য;
আকাশে এই মেঘ জমে আর
পাতায় জমে শিশির কণা,
এই জীবনে তুমি আমার
যা কিছু এই সম্ভাবনা।
সব ছেড়েছি তুমিই কেবল
এখন আমার অগ্রগণ্য,
আর কী চাই হই যদি এই
তোমার ভালোবাসায় ধন্য!
সব মুছে যাই, সব ঝরে যায়
কালের ধারা অপ্রতিরোধ্য,
থাকবে না আর অন্য কিছুই
কেবল যা এই হৃদয়বোধ্য।
Related Articles
অপরূপ বাগান
চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি। জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল : নদীর প্রবাহপলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার- অনড় শামুক ! তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ? মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি- তা হলে […]
বৈশাখ
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক_ হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে! কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে নিঃশব্দ প্রখর_ ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমে শ্বসিছে হুতাশ। রহি রহি দহি দহি […]
ব্যর্থ প্রেম
প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয় আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায় আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই রিক্সাওয়ালাকে দিই সিগারেট […]

