আইল ঋতুরাজ সজনি, জ্যোৎস্নাময় মধুর রজনি,
বিপিনে কলতান মুরলী উঠিল বাজি।
মৃদুমন্দসুগন্ধপবনশিহরিত তব কুঞ্জভবন,
কুহু কুহু কুহু ললিততানমুখরিত বনরাজি।
পরো সখী পরো নীলাম্বর, পরো সখী ফুলমালা;
চলো সখী চলো কুঞ্জে চলো, বিরহবিধুরা বালা।
করিগে চলো কুসুমচয়ন, রচি গে চলো পুষ্পশয়ন,
ফিরিবে তব নাথ সজনি, হৃদয়ে তব আজি।
Related Articles
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে। এসে হেসেই বলে, “যা ই যা ই যাই।’ পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, “না না না।’ নাচে তা ই তা ই তাই॥ আকাশের তারা বলে তারে, “তুমি এসো গগন-পারে, তোমায় চা ই চা ই চাই।’ পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, “না না না।’ […]
তুমি মোর পাও নাই পরিচয়
তুমি মোর পাও নাই পরিচয় । তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয় ॥ মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে, আলো তার ভয়ে ভয়ে রয়— বায়ুপরশন নাহি সয় ॥ এসো এসো দুঃখ, জ্বালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা । মরণ আসুক চুপে পরমপ্রকাশরূপে, সব আবরণ হোক লয়— ঘুচুক সকল পরাজয় ॥ […]
আজি তোমায় আবার চাই শুনাবারে
আজি তোমায় আবার চাই শুনাবারে যে কথা শুনায়েছি বারে বারে॥ আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি অবিরাম বর্ষণধারে॥ কারণ শুধায়ো না, অর্থ নাহি তার, সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার। স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে॥


