| খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥ প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়– বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক’রে॥ যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥ |
রাগ: মিশ্র কেদারা-খাম্বাজ তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ মাঘ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯২৩ রচনাস্থান: শান্তিনিকেতন |
Related Articles
কাল রাতের বেলা গান এল মোর মনে
কাল রাতের বেলা গান এল মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে।। যে কথাটি বলব তোমায় ব’লে কাটল জীবন নীরব চোখের জলে সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে- তখন তুমি ছিলে না মোর সনে।। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ […]
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি॥ তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার– তোমার রাগে অনুরাগী॥ আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥ ami tumar preme
শুধু তোমার বাণী নয় গো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।।. সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা. কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা- এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো।।. হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।. হাতখানি ওই […]

