|
দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥ যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥ যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিনপুরে ॥ |
রাগ: ভৈরবী
|
Related Articles
অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে। তবে তো ফুল বিকাশে। কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে। ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়-রতন আশে। ফিরে এস ফিরে এস, বন মোদিত ফুলবাসে। আজি বিরহ-রজনী ফুল্ল কুসুম শিশির-সলিলে ভাসে। […]
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী– কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, […]
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥ আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥ এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী– শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি। দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥ রাগ: ইমনকল্যাণ তাল: কাহারবা […]

