তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই–
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,
দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে– নাই নাই ভয়,
সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই॥
Related Articles
হায় কে দিবে আর সান্ত্বনা
হায় কে দিবে আর সান্ত্বনা। সকলে গিয়েছে হে, তুমি যেয়ো না– চাহো প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ॥ চারি দিকে চাই, হেরি না কাহারে। কেন গেলে ফেলে একেলা আঁধারে– হেরো হে শূন্য ভুবন মম ॥ hai-ke-dibe-ar-santona
আজি গোধূলি লগনে
আজি গোধূলি লগনে, এই বাদল গগনে তাঁর চরন ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারাবেলা অকারন পুলকে আঁখি ভাসে জ্বলে আজি গোধূলি লগনে অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ দিল কি ও অধীর পবনে তাঁর উত্তরীয় দুরের পরশ লাগিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা […]
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে
সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে। সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥ শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়, শুধু আপনার রচনার মাঝে নহে– তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে। দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥ সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে। সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে। […]

