মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥
Related Articles
কেহ কারো মন বোঝে না, কাছে এসে সরে যায়
কেহ কারো মন বোঝে না, কাছে এসে সরে যায়। সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায়|| বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না, সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায়|| মুখের পানে চেয়ে দেখো, আঁখিতে মিলাও আঁখি____ মধুর প্রাণের কথা প্রাণেতে রেখো না ঢাকি। এ রজনী রহিবে না, আর কথা হইবে না____ […]
তুই ফেলে এসেছিস কারে
তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার। তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার।। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি– কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার।। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে। মনে হয় যে পাব খুঁজি ফুলের […]
তার বিদায় বেলার মালাখানি
তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে দোলে দোলে বুকের কাছে পলে পলে রে।। গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুন সমীরণে গুঞ্জরিত কুঞ্জতলে রে।। দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে। সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে কাঁপে সুনীল দিগঞ্চলে রে।। Tar Bidaybelar Malakhani

