কেউ যদি অপেক্ষায় থাকে তাহলে সে-ই জানে অপেক্ষার
শীতকালগুলি কী দীর্ঘ,
অপেক্ষা মানে শত শত বন্ধ ঘড়ি
পৃথিবীর রেলস্টেশনগুলি সব নিঃশব্দ,
এ অপেক্ষার চেয়ে দুঃখ আর কিছু নেই, এই
অপেক্ষার চেয়ে সুখ আর কিছু নেই;
তুমি যদি অপেক্ষা করতে না জানো তাহলে
ভালোবাসতে যেও না,
ভালোবাসতে হলে আগে অপেক্ষা করতে শিখতে হয়
যদি অপেক্ষা করতে না পারো তাহলে ফুল ফুটবে কীভাবে,
বসন্ত আসবে কীভাবে,
সহস্র অপেক্ষার শীতবর্ষা পেরিয়ে একটি
পহেলা ফাল্গুন
অপেক্ষা খুব কষ্টের অপেক্ষা খুব আনন্দের।
Related Articles
ভালো থেকো
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা। ভালো থেকো পাখি সবুজ পাতারা। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির। ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো […]
আত্মগোপন
নিজের মাঝেই লুকোতে চাই নিজেই আমি কই লুকোবো আড়াল খুঁজি, অস্তগামী আলোর গোলক নামছে নিচে, নীল পিরিচে ডিমের শোভা দেখছি বসে; অনেক দূরে তারা খসে মিলিয়ে গেল অস্তাচলে। হঠাত্ শুনি নাম ধরে কে ডাকছে আমায়? এই তো আমি এই পৃথিবীর একটি কোণে দাঁড়িয়ে আছি সঙ্গোপনে। গোপনও নয়, আলোর নিচে খুঁজছি আমি হারিয়ে যাওয়া চাবি আমার। […]
নুন ও নিমকহারামি
তুই তো আমার ঘাম জিভ দিয়ে ছুঁয়ে বলেছিলি অবন্তিকা, ‘আহ কি নোনতা অন্তরতমের প্রাণ– পুরুষালি ঘ্রাণ’ ; সেইদিন, লক-আপ থেকে আদালতে হাতে হাতকড়া আর কোমরে দড়ির ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত-খুনিদের সাথে, রাজপথে সার্কাসপ্রেমীদের ভিড়– বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে আদালতে রাজসাক্ষী হয়েছিল, তারা কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে : তাই […]

