পুরনো বছরের নুড়িপাথরগুলো, একবার
আদ্যোপান্ত ঘেঁটে দেখলে কেমন হয়?
পরক্ষণে উঠবে না তো আবার তুমুল শোরগোল
ঘাঁটাঘাঁটি করে কীই-বা লাভ_
পরিত্যক্ত বর্জ্য নিয়ে কেউ কি আর মাথা ঘামায় তেমন
শুধু ছোট রানীরই নয় ঘুঁটে কুড়োনিরও দেমাক ভারী!
ওহে ভস্মলোচন চন্দ্রবদন, গুনতে হবে যে গাঁটের কড়ি
তার বদলে কি কি চাও তাও জানি
_না না দিব্যি কেটে বলতে পারি…
_এই যে আঁটছি মুখে কুলুপ, আর হবে না কথার খেলাপ।
Related Articles
একুশের কবিতা
সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল_ তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিনের দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে সি্নগ্ধ মাটীর দ্বীপ শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্য্যেরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। সংখ্যাহীন প্রতিবাদ ঢেউয়েরা আসুক, […]
রাশিয়ার চিঠি-১৩
সোভেয়েট রাশিয়ায় জনসাধারণকে শিক্ষা দেবার জন্যে কত বিবিধ রকমের উপায় অবলম্বন করা হয়েছে তার কিছু কিছু আভাস পূর্বের চিঠিপত্র থেকে পেয়ে থাকবে। আজ তোমাকে তারই মধ্যে একটা উদ্যোগের সংক্ষেপ বিবরণ লিখে পাঠাচ্ছি। কিছুদিন হল মস্কৌ শহরে সাধারণের জন্য একটি আরামবাগ খোলা হয়েছে। বুলেটিনে তার নাম দিয়েছে Moscow Park of Education and Recreation। তার মধ্যে প্রধান […]
আপনি কি আদর্শ মার্কিন নাগরিক হতে চান?
ওরা হ্যামবার্গার খায় ওরা মর্টগেজে বাড়ি কেনে ওরা ফুর্তিও করে থাকে তবে, শনি-রোব্বার মেনে ওরা ডিজনিল্যাণ্ডে যায় আরও নানাবিধ করে বায়না ওরা পশুদের ভালবাসে তবে, কালো লোকদের চায়না ওরা চিকিৎসা-বীমা করে ওরা বীমা করে শিক্ষার ওরা নিজের কফিন কিনতেও বীমা মনে করে দরকার ওরা ভোট দেয় দুটি দলকে ভোট নিয়মিত দিয়ে যায় যারা সৌদি-তে সেনা […]

