কবিতা

আকাশ সব জানে

না না,
কথা বলো না! 
কান পেতে শুনতে পাবে না, 
মন দিয়ে শোন!

ঐ আকাশের তারায় তারায় 
সে আছে নীরবে, 
পাহাড়ের বুকের ভিতর যেমন 
বয়ে চলে হাজার ঝর্ণা! 
কেউ জানে না - 
বাতাস জানে?

না না , 
তাকেও জিজ্ঞেস করো না! 
সে বলবে অস্তমান সূর্য আর
উদীয়মান সন্ধ্যাতারার গল্প,
যার গান শুধু আকাশ জানে!

আকাশ সব জানে।
_______________
- নিলয়
২১ ডিসেম্বর ২০১৬
webpage: Niloy@Niloy.myskytofly

নিলয়
আকাশচারী
http://@Niloy.myskytofly