কবিতার মদে ডুবে যেতে চাই, নিমজ্জিত
হয়ে যেতে চাই-
আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে,
টাইটানিকের চেয়েও বেশি অতল গভীরে
পুরেপুরি নিমজ্জিত হয়ে যেতে চাই-
গলূই-মাস্তুলসহ একেবারে ডুবে যেতে চাই এই জলে।
এই জলে সম্পূর্ণ হারতে চাই আমার ঠিকানা
সম্পূর্ণ ডোবাতে চাই আমার শরীর
একেবারে এই জলে, এই অতল গভীরে মিশে যেতে চাই।
একেবারে ডুবে যেতে চাই, ডুবে যেতে চাই
বুকের গভীরে, আটলান্টিকের চেয়েও
গভীর গভীর হলদেশে।
পুরোপুরি ডুবে যেতে চাই এই কবিতার মদে, এই ওষ্ঠে,
সমুদ্রের চেয়েও বড়ো একটি কাচের গ্লাসে-
আপাদমস্তক ডুবে যেতে চাই এই ঘোরে, এই আচ্ছন্নতায়
মেঘে গোধূলিতে।
Related Articles
তুমি অথবা তোমার ছায়া
এখন আমি ধরতে পারি আকাশ, হাত বাড়ালেই চাঁদ ছোঁয়া যায়, মেঘের বাড়ির উঠোনজুড়ে বিছিয়ে রাখা শীতল পাটি উল্টে দিয়ে ভিজতে পারি, তাম্রলিপি পড়তে পারি চশমা ছাড়াই, ফুঁ দিয়ে ঢেউ তুলতে পারি নীল সাগরে, হাত দিলে সব কুঁড়িগুলো ফুল হয়ে যায় বাগানজুড়ে, এখন আমি পড়তে পারি তোমার দু’চোখ। তুমি আমার শপথনামায় সই করেছো, ভয় কি আমার? […]
অসভ্য দর্শন
(নির্মলেন্দু গুণকে) দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি, দেবদারু কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি, গোলাপ ফুটছে তাও রাজনীতি, গোলাপ ঝরছে তাও রাজনীতি ! মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি, মানুষ মরছে তাও রাজনীতি ! বোন তার বেণী খুলছে, যৌবনের অসহায় রোদে মুখ নত কোরে বুকের ভ্রমর হাতে রাখছে লুকিয়ে- তাও রাজনীতি তরুণেরা অধঃপাতে যাচ্ছে […]
আমি সেই কীশোর?
ইচ্ছে হয় আবারও কিশের হয় ফিরে যাই সেই লাল টুক টুক লিচুর তলায়,পুকুর পারে নদীর ধারে | ঘন বন জঙ্গল ঝোপ ঝারের ভিতরে সেই দোয়েল পাখির ডিম ,ইচ্ছে হয় ঘুরে দেখে আসি | সেই টুনটুনির উড়াং ফাড়াং চলন | ইচ্ছে হয় মাঠে বিলে নির্জনে বাজাতে বাশিঁ | মনে হয় আবারও কিশোর হয়ে কানামাছি,গোল্লাছুট,লুকোচুরি ,ডাংগুলি খেলি […]

