-বল তো কত বয়স হল তার?
-কার?
-যার মাথাভর্তি সবুজ দেবদারু চুল
যার টলমলে পা কেবল ভুল পথের কাঁটার উপরে
যার সমস্ত কথাই অস্পষ্ট,সন্ত্রাসবাদীদের মত সংকেতময় এবং বিস্ফোরক
যে কেবল হাত ধরে টেনে নিয়ে যায় এমন বাগানে
যেখানে ফুলের গায়ে হাত ছোঁয়ালেই অট্টহাসির বিদ্যুৎ
যেখানে লতাগুল্মের আড়ালে পিছলে পড়ার গোলাপী গহ্বর
আর ফুসলিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার খর জলস্রোত।
বল তো কত বয়স হল তার?
-তিন বছর?
-তাহলে মনে আছে তিন বছর আগে ঠিক এই খানে
ঠিক এই রকম পাঁশুটে সন্ধ্যার সাড়ে পাঁচটায়
ঠিক এই রকম আরশোলা রঙের ছেঁড়া পর্দার আড়ালে
তোমার আর আমার যৌথ উল্লাসের ঔরসে জন্ম হয়েছিল তার
তোমার প্রথম চিঠিতে তুমি যার নাম দিয়েছিলে,অসহ্য সুখ
আমার প্রথম চিঠিতে আমি যার নাম দিয়েছিলাম,নবজন্ম।
Related Articles
নেত্রকোনা
৩৩. নেত্রকোনা কতো দিন তোমাকে দেখি না তুমি ভালো আছো? সুখে আছো? বোন নেত্রকোনা। আমাকে কি চিনতে পেরেছো? আমি ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্মীয় আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো, তারপর কী থেকে কী হলো আভাইগা কপাল শুধু বিচ্ছেদের বিষে নীল হলো। দোহাই লক্ষ্মী মেয়ে কোন দিন জিজ্ঞেস করো না আমি কেন এমন হলাম জানতে […]
বনভূমির ছায়া
কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাবো, বনভূমির ভিতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো, আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারী পাতায়। আমাদের দলের ভিতরে যে দুইজন কবি তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায় কথা ছিল গল্পলেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে ! আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল […]
দেশটা এখনও নষ্টের অধিকারে যায়নি
জানিনা আপনারা দেখছেন কিনা জানিনা শুনছেন কিনা, আমি শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বলছি আমাদের দেশটা এখনও নষ্টের অধিকারে যায়নি । আমাদের মাঝে এখনও মুক্তিযুদ্ধ বেঁচে আছে স্বাধীনতা, বিজয় বেঁচে আছে আপনারা বেঁচে আছেন । আমরা শান্তি প্রিয় শান্ত ছেলে-মেয়ে জানি কিন্তু, দেখুন আমরা আজও প্রতিবাদ করতে জানি, জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় আন্দোলন […]


