একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি ।
সেদিন ছিল বেস্পতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘুর্ণিঝড়
আমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ ষ্ট্রীটে দেখা হতেই,এই যে শুভঙ্কর
কেমন আছিস,এটা ওটা দু-দশ কথার পর
আসল প্রশ্ন,এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ?
ইদানিং যা লেখা-টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় ।
নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি।
অমিতাভ,তুমি জানই,পলিটিকসে নিবেদিত প্রাণ
তাই তাকে বললাম
নন্দিনীকে ধরিস যদি প্রকান্ড বিপ্লব
আমি হলাম তার ভিতরের দাবি-দাওয়ার উচ্চাকাংক্ষী স্লোগান ।
Related Articles
সাড়ে তিন হাত ভূমি
১১ আর আমি! মা, আমি! আমি বারবার ফিরে আসতে চেয়েছি তোমার কাছে। বাবাকে যেমন ভালোবাসি আমি, তোমাকে কি তার চেয়ে কম ভালোবাসি! না মা, না। একদম না। একদম না। তোমাদের দুজনার জন্যই আমার ভালোবাসা এক রকম। ছোটবেলায় হয়তো আমার আচরণে, বাবার জন্য অস্থিরতা দেখে তোমার মনে হয়েছে আমি আমার বাবার জন্য পাগল, তাঁকেই বেশি ভালোবাসি। […]
যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা মাটির জীবন
ভালো হয় যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা মাটির জীবন নবায়ন প্রক্রিয়ার মধ্যে যেমন পুরনো নতুন হয় সেভাবে পুরনো ভেঙেই যদি করি নবজন্ম, নবীন সূচনা তা হলেই শুধু কিছুটা পূর্ণ হতে পারে এই ব্যর্থ আহরণ; আজ খুব ইচ্ছে করে নিজের মাটিতে নিজে গড়াগড়ি যাই বোকা এক বালকের মতো ঘুমিয়ে পড়ি একেবারে ভর সন্ধ্যাবেলা এই নিদ্রার […]
স্বাধীন বাতাসে
বিভেদে যাবো না। বিনোদনে কাটাবো সময়। চোখে যদি থাকে জল আসবো মুছিয়ে। পায়ে, পায়ে হেটে যাবো তাহার বাড়ীতে ছায়া যদি পাই। কাটাবো সময় গাছের ছায়ায়। সেও যদি বলে, ফিরে যাও, আসবো ফিরে, যদি কিছু না বলে থাকবো একাকী। যেমন এখন আছি। দু’হাতে সোনার শেকল বেঁধে দাঁড়াবো আবার আগের মতো যেভাবে দাঁড়িয়েছিলাম আনেক আগে অভিধানে যদি […]

