একেক দিন হাতে কোন পয়সা নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়
একেক দিন শরীর ভালো নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়
একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়
একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়
একেক দিন কোন বন্ধু নেই বলে
একেক দিন কোন শত্রু নেই বলে
একেক দিন প্রশংসা শুনিনি তাই
নিন্দাও শুনিনি তাই,
একেক দিন খুব দুঃখ হয়।
Related Articles
বিদায়ী কৈশর আমার
তিল তিল করে বেড়ে উঠার মাছরাঙা রঙধনুর শৈশব কৈশর সেই সব দিন– ধীরে ধীরে, একটু একটু করে স্মৃতি হয়ে যায় আজ তারে বলছি বিদায়… জলের ঝাপ্টায় ঘুম তাড়ানো সকাল শার্টেরএলোমেলো লাগানো বোতাম কাধে ব্যাগ, ভারী বোঝা, ক্লাস রুম, হই-হুল্লোর সব চুপ হয় যখন টিচার রুমে- আমি বিভোর, সেইসব দিনগুলোয় আজ কেন বলছি বিদায়… ব্যাটে বলে […]
আমি ফিনিশ
ভালোবাসা হল এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি ফিনিশ। রাত জেগে পথ মাঝ রাস্তায় হাঁটে কানাকড়ি নেই গ্যাঁটে। প্রেমহীন যত গোলাপ পাতা ভরিয়ে রাখি মনের খাতা, আমি চরিত্রহীন সাচ্চা আর তুই সম্মান কিনিস আমি ফিনিশ। ময়দানে যত গাছের বাকলে তুমি প্লাস আমি অন্তর্জলী গামী। তোর ভীষণ ব্যাস্ত শিডিউল আমার রাত্রে ইসবগুল তুই কার সাথে যেন […]
আরো কিছুকাল
ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে ধূপের গন্ধের মতো তোমাদের শান্ত সন্ধ্যাকালে সমস্ত দিনের শেষে থেকে যাবো নদী পারাপার তখনো যাত্রীর দেখা পাওয়া যাবে এই নদী পার। ভোরের প্রথম আলো হয়ে চুমো খাবো ওই গালে ছায়া লয়ে সরে যাবো বেলাটি পোহালে। কিন্তু তার আগে আমি আরো কিছুকাল থেকে যাবো কবিতার পঙ্ক্তি হাতে অপার কাঙাল […]

