অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হল, ব্যর্থ বহু উদ্যম আমার,
নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতী ঘরে, নিঃশব্দ কামার,
অর্ধেক প্রাসাদ তৈরী, বন্ধ ছাদ-পেটানোর গান,
চাষীর লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান।
যতবার গড়ে তুলি, ততবার চকিত বন্যায়।
উদ্যত সৃষ্টিকে ভাঙে পৃথিবীতে অবাধ অন্যায়।
বার বার ব্যর্থ, তাই আজ মনে এসেছে বিদ্রোহ,
নির্বিঘ্নে গড়ার স্বপ্ন ভেঙে গেছে; ছিন্নভিন্ন মোহ।
আজকে ভাঙার স্বপ্ন- অন্যায়ের দম্ভকে ভাঙার,
বিপদ ধ্বংসেই মুক্তি, অন্য পথ দেখি নাকো আর।
তাইতো তন্দ্রাকে ভাঙি, ভাঙি জীর্ণ সংস্কারের খিল,
রুদ্ধ বন্দীকক্ষ ভেঙে মেলে দিই আকাশের নীল।
নির্বিঘ্নে সৃষ্টিকে চাও? তবে ভাঙো বিঘ্নের বেদীকে,
উদ্দাম ভাঙার অস্ত্র ছুঁড়ে দাও চারিদিকে।।
Related Articles
সবার দেশ
বিচার যদি করতে চাও ঝড়তি এবং পড়তি কে? খবর তবে দিতেই হলো বিনয় চক্রবর্তীকে। লোকটা বুঝি সংখ্যালঘু? বিদ্যেতে সে লঘু নয়। সার্টিফিকেট দিচ্ছি লিখে। মনঃপূত তবু নয়? বেশ তো ডাকো সাইমনকে- চলন বলন মিষ্ট, পালন করেন বলেন যাহা প্রভু যিশু খ্রিস্ট। তাকেও না? তাকেও না! -তোমরা তুলো ধুয়া। সর্বশেষ ডাকছি তবে সরোজ বড়ুয়া। নাড়ছ মাথা […]
পতিগৃহে পুরোনো প্রেমিক
পাঁজরে প্রবিষ্ট প্রেম জেগে ওঠে পরাজিত মুখে, পতিগৃহে যেরকম পুরোনো প্রেমিক স্বামী ও সংসারে মুখোমুখি । প্রত্যাখ্যানে কষ্ট পাই,–ভাবি, মিথ্যে হোক সত্যে নাই পাওয়া । বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা, এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া । সেই কবে তোমাকে বুনেছি শুক্রে, শুভ্র বীজে, যখন নদীর পাড় ঢাকা ছিল গভীর সবুজে । সময় খেয়েছে […]
আমার পতাকা
ওই তো আমার পতাকা উড়ছে স্বাধীনতার সবুজের মাঝে লাল সূর্যের আলোর ধার শ্যামল কোমল শস্যের রঙ মাতায় মন তার মাঝে গোল আলোর গোলক, বয় পবন বাতাসে ছড়ায় আশার সুরভী ভাষার গান আমরা গাইবো মিলিত কণ্ঠে স্বাধীন প্রাণ দিক বিজয়ের সুর ঝংকারে কাঁপে ঈশান তার মাঝে আজ ছড়িয়ে পড়–ক এই নিশান আমাদের পথ আমাদের মত দেখায় […]

