ভালোবাসা সবই খায় – এঁটো পাতা, হেমন্তের খড়
রুগ্ন বাগানের কোণে পড়ে থাকা লতার শেকড়
সবই খায়, খায় না আমাকে
এবং হাঁ করে রোজ আমারই সন্মুখে বসে থাকে।
আমি একটু একটু করে তাকে অবসন্ন হাওয়া দিতে পারি
একটু এনে দিতে পারি আমরুলের পাতার প্রকৃতি
স্মৃতির কাঁথায় তার স্পর্শ – যিনি উপস্থিত নেই
এইসব – দিতে পারি, এতে কি শ্রীমুখ ফেরাবে?
আমার ভিতরে কোনো গোলযোগ নেই, প্রেম নেই
অন্যমনস্কতা লেগে আমার ভিতরে হয়ে হয়ে নেই
কিছু বা পাথর, নেই ফুটোফাটা, ফেলে রাখা ধুলো
আমার ভিতরে আছে সর্বাঙ্গে রঙীন পথগুলো
এতে সবই হবে।
Related Articles
বিদায় ২
এক. ভালবাসি সেই ভালবাসা যা হতে পারে শাশ্বত আবার হতে পারে ক্ষণস্হায়ী। ভালবাসি সেই ভালবাসা যা মুক্তি দিতে চায় আবার ভালবাসার জন্য। ভালবাসি সেই স্বর্গীয় ভালবাসা যা নিকটবর্তী হয় আবার যা দূরে চলে যায়। দুই. তোমার চোখে চোখ রেখে আমার চোখ আনন্দ পাবে না, আর আমার বেদনা তোমার সঙ্গে থেকে মনোরম হবে না। কিন্তু যেখানেই […]
ভয়
যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! দূরপথে ঘুরে ঘুরে ঢের নদীবন খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন এখনো দেখিনি তাকে দেখিনি, এখন যদি এ চোখের জ্যোতি নিবে যায় তবে কি হবে, কী হবে! সে-ও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে, কী হবে! এই যে চোখের আলো, ব্যথাবেদনার […]
ভাবনার কথা
একটা রুটির মধ্যে কতটা খিদে থাকে একটা জেল কতগুলো ইচ্ছেকে আটকে রাখতে পারে একটা হাসপাতালের বিছানায় কতটা কষ্ট একলা শুয়ে থাকে একটা বৃষ্টির ফোঁটার মধ্যে কতটা সমুদ্র আছে একটা পাখি মরে গেলে কতটা আকাশ ফুড়িয়ে যায় একটা মেয়ের ঠোঁটে কতগুলো চুমু লুকোতে পারে একটা চোখে ছানি পড়লে কতগুলো আলো নিভে আসে একটা মেয়ে আমাকে কতদিন […]

