আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ
দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে
বালিতে আধ-কোমর বন্ধ
এই আনন্দময় কবরে
আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ |
হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক
উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর
আলিঙ্গনের মধেযে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়
আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি ?
সঙ্গে আছেই
রুপোর গুঁড়ো, উড়ন্ত নুন, হল্লা হাওয়ার মধ্যে, কাছে
সঙ্গে আছে
হয়নি পাগল
এই বাতাসে পাল্লা আগল
বন্ধ ক’রে
সঙ্গে আছে …
এক অসুখে দুজন অন্ধ !
আজ বাতাসের সঙ্গে ওঠে, সমুদ্র, তোর আমিষ গন্ধ ।
Related Articles
তুমি তোমার নও
তুমি চাইলেই আকাশ তোমার তুমি চাইলেই রোদ্দুর, তুমি চাইলেই বুকের ভাঁজে অমানিশা মখমলের আঁধার তোমার । চাইলেই হও বিছানার সপ্তবর্ণা বিচ্ছিন্ন প্রতিমার পূজোর থালি, তুমি চাইলেই ছত্রভঙ্গ, রথের মাতম চাইলেই তুমি তোমার নও । চাইলেই তুমি ঘোলাটে ঘরে বিষণ্ণতার আঁচল পথ কুড়ানো দিনের শেষে অবোধ মরু-জল কিংবা তুমি অতনু হৃদয়ে পাপড়ি মেলানো ডানার দাপট […]
যখন তোমার ফুলবাগানে
কালকে তোমার ডাল ভেঙেছি, ফুল ছিঁড়েছি। অপরাধের হাওয়ায় ছিল ত্বরিৎগতি সেই কাঁপুনি ঝাউ পাতাতে, ক্ষয়ক্ষতি যার গায়ের ধুলো এমন মাদল, যার ডাকে বন আপনি দোলে পাহাড় ঠেলে পরাণ-সখা বন্ধু আসে আলিঙ্গনে সমস্ত রাত পায়ে পরায় সর্বস্বান্ত নাচের নেশা। দস্যু যেমন হাতড়ে খোঁজে বাউটি বালা কেউর কাঁকন, জলে যেমন সাপের ছোবল আলগা মাটির আঁচল টানে দ্বিধাকাতর […]
কপিরাইট
অবন্তিকা, অতি-নারী, অধুনান্তিকা পঞ্চান্ন বছর আগে চৈত্রের কোনারকে লোডশেডিঙের রাতে হোটেলের ছাদে ঠোঁটের ওপর ঠোঁট রেখে বলেছিলি চুমু প্রিন্ট করে দিচ্ছি সারা নোনা গায়ে ম্যাজেন্টা গোলাপি ভিজে লিপ্সটিকে গুনে-গুনে একশোটা, লিমিটেড এডিশান কপিরাইট উল্লঙ্ঘন করলে চলবে না । অবন্তিকা, সাংবাদিকা, অধুনান্তিকা এ-চুক্তি উভয়ের ক্ষেত্রে লাগু ছিল কিন্তু দুজনেই এর-তার কাছ থেকে শুনেছি কখন কবে কার […]

