যাকে চেয়েছিলাম তাকে পেলাম না
যে-ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না
কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি
চোখ বুজলে প্রিয় কেবল তোমায় দেখি।
ফুলগাছে জল দিলাম তাতে ধরেছে ফল
যে-ঘরে পৌঁছুলাম দেখি ভাঙা আগল
অমূল্য রাখবো না বলেই গেলাম না
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না।
সারা জীবন সন্ধে-সকাল করেও ফাঁকি
কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি
প্রিয়কে পথ দিয়েও বুঝি দিলাম না
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না!
Related Articles
সারাটা জীবন
আমাকে দিও না শাস্তি, শিয়রের কাছে কেন এত নীল জল কোথাও বোঝার ভুল ছিল তাই ঝড় এল সন্ধের আকাশে আমাকে দিও না শাস্তি, কেন ফেলে চলে গেলে অসমাপ্ত বই চতুর্দিকে এত শব্দ, শব্দ গিরিবর্ত্মে ঝোলে অদ্ভুত শূন্যতা আকাশের গায়ে গায়ে কালো তাঁবু, জগতের সব দীন দু:খী শুয়ে আছে একজন শুধু বাইরে, তুমি তার একাকীত্ব তুলে […]
পান্থপাদপ
মগজ বারুদভরা। আত্মা যাচে তোমাতে আরাম তবুও তো হাতড়ে ফিরি, যদি পাই পল্লবের ছোঁয়া, তুমি তো গন্তব্য নও, মাত্র পান্থপাদপের নাম বৃক্ষতলে পড়ে থাক অবশিষ্ট উচ্ছিষ্ট মহুয়া। আমার চলার পথে যত গাছ দিয়েছিল ছায়া তাদের নামের স্মৃতি ভুলে গিয়ে এখন কাঙ্গাল শুধু মনে পড়ে এক আমলকী ধরে ছিল কায়া হরিণের খাদ্য হয়ে তারই রক্তে হলো […]
কুলি-মজুর
দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে, বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল! কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্? […]

