বাদল দিনে মনে হয়ে যায় উড়ূউড়ূ
ছেঁড়া আকাশ বৃষ্টি বোনে অঝোর ধারায়,
এখন আমি ভিজবো বলে ঘর ছেড়েছি
কদম ফুলের গন্ধে মাতাল মনটা হারায়।
সব জানালা খোলা আমার মনের ঘরে
জলপরীরা যখন-তখন দিচ্ছে উঁকি,
আমার ভেতর নষ্টপ্রহর দিচ্ছে নাড়া,
কেমন করে সেই আহ্বান একলা রুখি?
জলের সাথে ছিলো আমার জানাশোনা,
হাত বাড়ালেই মাছ হবো এই মাছের পোনা।
Related Articles
পাপ
সাম্যের গান গাই!- যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী? আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী! তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল! আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্ সবে কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য […]
তুমিও আমাকে ডাকবে
মানুষের নাম কোনোদিন লুকোনো থাকে না, একজন যখন আরেকজনকে নাম ধরে ডাকে তখনই মানুষের নাম জানা হয়ে যায়। মানুষ ডাকে, মানুষ না ডেকে পারে না। মানুষের দিকে কান পেতে রাখো, শোনো, তুমি অনেক মানুষের নাম জানতে পারবে। কত বিচিত্র রকমের নাম যে আছে মানুষের। তাদের সঙ্গে কথা না বলেও, তাদের নাম জিজ্ঞেস না করেও অনেক […]
নাবিক
কবে তব হৃদয়ের নদী বরি নিল অসম্বৃত সুনীল জলধি! সাগর-শকুন্ত-সম উল্লাসের রবে দূর সিন্ধু-ঝটিকার নভে বাজিয়া উঠিল তব দুরন্ত যৌবন! পৃথ্বীর বেলায় বসি কেঁদে মরে আমাদের শৃঙ্খলিত মন! কারাগার-মর্মরের তলে নিরাশ্রয় বন্দিদের খেদ-কোলাহলে ভ’রে যায় বসুধার আহত আকাশ! অবনত শিরে মোরা ফিরিতেছি ঘৃণ্য বিধিবিধানের দাস! -সহস্রের অঙুলিতর্জন নিত্য সহিতেছি মোরা-বারিধির বিপ্লব-গর্জন বরিয়া লয়েছ তুমি, তারে […]
