অহল্যা অভিমানে দূরে সরে আছ কেন…
মেঘে-মেঘে চরে বেড়াচ্ছে বৃষরাশি
বজ্রবিদ্যুতে তার টঙ্কারিত ট্যরাস
দু-পা ছড়িয়ে রয়েছে বসুন্ধরা
ভিজিয়ে নেবে তার মর্জি বৎসতরী
অতিশুক্রপাতে সিক্ত হতে চায় ধরণি
ফোঁটায়-ফোঁটায় মাতাল জঙ্ঘাদেশ
ধর্ম আজ কামবর্ষী ময়ূরপুচ্ছ…
কাছে আরো কাছে এসো অহল্যা
দেরি করে ঘুম ভাঙবে
ভোর হলে দেখব তোমার রঙিনপাড় সকাল…
এসো দেখি বৃষ্টি নামে শরীর ও শুন্যে
Related Articles
ঐতিহাসিক
আজ এসেছি তোমাদের ঘরে ঘরে ইতিহাসের আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল? আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছ কি? দেরি হয়ে […]
খারাপ সময়
খারাপ সময় কখনও একলা আসে না তার সঙ্গে সঙ্গে পুলিশ আসে তাদের বুটের রঙ কালো খারাপ সময় এলে রুমাল দিয়ে হাসি মুছে ফেলতে হয় ফুসফুস গুঁড়ো গুঁড়ো হয়ে যায় জুয়ার বাজার মরা জন্তুর মতো ফুলতে থাকে ভালোবাসার গলা কামড়ে ধরে ঝুলতে থাকে ভয় ল্যাম্পপোস্টের ওপর থেকে হতভাগ্যরা গলায় দড়ি দিয়ে ঝোলে তাদের ছায়ায় কালোবাজারীরা লুকোচুরি […]
বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !
রাত, তোমার বুকের কলঙ্ক ছুঁয়ে নিষিদ্ধ হওয়া হয় না । ভুলে গ্যাছো রাত, স্ট্রীট-ল্যাম্পের স্বাদ ! ভুলেছি আমি, বয়ঃসন্ধি অপরাধ ! রাত; প্রিয় সুখশূন্যতার রাত- তোমার উন্নত-নিটোল ভ্রমরে বেঁচে থাকা হয় না, ক্লান্তি শয্যাশয়ী; অ্যামেচার যুগ বিদায় দিয়েছি- স্লিপিং ট্যাবলেটে খুঁজে পাওয়া এক ভিন্ন রাত । রাত, আমার কষ্টখরার রাত- আলিঙ্গনের নেশায় শরীর মিশিয়ে নির্ঘুম […]
