১.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক
২.
দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!
৩.
চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
১.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক
২.
দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!
৩.
চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
নিজেকে বাঁচাতে হলে পরে নাও হরিৎ পোশাক সবুজ শাড়িটি পর ম্যাচ করে, প্রজাপতিরা যেমন জন্ম-জন্মান্তর ধরে হয়ে থাকে পাতার মতন। প্রাণের ওপরে আজ লতাগুল্ম পত্রগুচ্ছ ধরে তোমাকে বাঁচতে হবে হতভম্ব সন্ততি তোমার। নিসর্গের ঢাল ধর বক্ষস্থলে যেন হত্যাকারীরা এখন ভাবে বৃক্ষরাজি বুঝি বাতাসে দোলায় ফুল অবিরাম পুষ্পের বাহার। জেনো, শত্রুরাও পরে আছে সবুজ কামিজ শিরস্ত্রাণে […]
আমি ছিন্নভিন্ন-বিগত বছরের এটাই সর্বাপেক্ষা প্রধান সংবাদ বিশ্বের সমস্ত প্রচার মাধ্যম থেকে একযোগে প্রচারযোগ্য এই একটাই বিশ্বসংবাদ, আমি ছিন্নভিন্ন যদিও একান্ত ব্যক্তিগত এই শোকবার্তা কারো মনে জাগাবে না সামান্য করুণা তবু মনে হয় এই শতাব্দীর এটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সংবাদ-শিরোনাম : আমি ছিন্নভিন্ন ; এই কবিতার মদ্যে আমি এই একান্ত জরুরী খবরটাই শুধু উদ্ধৃত করেছি […]
কে বলেছে থাকব না ? দেহ থেকে আগুনপাখিটা একদিন উড়ে যাবে তার মানে তো এই নয়, থাকব না । যেভাবে ছিলাম সেভাবেই থাকব তোমাদের মাঝে, শুধু দেহটাই থাকবে না । রয়ে যাব- তীব্র ভালবাসার কোন মুহূর্ত হয়ে, অথবা জ্বলন্ত ঘৃণার মাঝে, জানি,না থাকলেও আড্ডায় শুধু একবারের জন্য হলেও আমার অনুপস্থিতি ভিজিয়ে যাবে বুকের বক্র-ত্রিভুজ । […]
