এইতো তোমার স্পষ্ট সমাজ-সংসার-ঘরদোর,
এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তরহরিৎ
প্রতালি আর বহমান লাবণ্যের ধারা;
সুখী গৃহকোণ ছিরে সবুজের ধারাবাহিকতা-
দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস,
চালবাহী বিদেশী জাহাজ, নীল নাবিকের গলা,
সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ-
তোমর এ-সব কিছু সমসৃণ জীবনের দায়!
বিপরীত চিত্রটিও আঁকা আছে চোখের সম্মুখে;
পদ্মা ও মেঘনা জুড়ে বিস্তারিত জেলেদের জাল,
ছোট ছোট দেশি নৌকো দুলে ওঠে দুরন্ত দোলায় –
মানুষের শ্রম-রক্ত-ঘাম-অশ্রু অবিরাম ঝরে!
জলের রুপালি শস্য মধ্যস্বত্বভোগীর কবলে
চলে যায় : তীরে ফেরে শূন্য হাতে অবসন্ন দেহ!
Related Articles
সূর্যকরোজ্জ্বলা
আমরা কিছু চেয়েছিলাম প্রিয়; নক্ষত্র মেঘ আশা আলোর ঘরে ঐ পৃথিবীর সূর্যসাগরে দেখেছিলাম ফেনশীর্ষ আলোড়নের পথে মানুষ তাহার ছায়ান্ধকার নিজের জগতে জন্ম নিল- এগিয়ে গেল; – কত আগুন কত তুষার যুগ শেষ করে সে আলোর লক্ষ্যে চলার কোন্ শেষ হবে না আর জেনে নিয়ে নির্মল নির্দেশ পেয়ে যাবে গভীর জ্ঞানের, – ভেবেছিলাম, পেয়ে যাবে প্রেমের […]
শেষ উপহার
যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে_ কাল কী আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে। বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে তরু তার পরে এক দিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্তকরে। আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ রবে না কি শেষ। শূন্য থালে মৌনকণ্ঠে […]
হাবু মিয়া
জুয়েল হাসান…. হাবু মিয়া রাগ করেছে গাছ তলাতে বসে, মামা নাকি ভোর বেলাতে চড় মেরেছে কষে। হাবু মিয়া ভোরবেলাতে বই না পড়ে শুনেছিল গান, তাইতো মামা রাগ করে তার মলে দিয়েছে কান। হাবু মিয়া রাগ করেছে বলবে না আর কথা, বুকে তাহার জমা আছে অনেক অনেক ব্যাথা। মামা তাকে কিনে দিবে একটা খেলনা গাড়ি, কিনে […]

