মিছেই তুমি করছ বিবাদ
দিচ্ছ কঠিন আড়ি,
তোমার কথার তুবড়ি তো শেষ
চলো এবার বাড়ি;
তোমার ক্রোধ তোমার দ্রোহ
মলিন হবে রাতে,
আমার পিঠেই নাচবে দু-হাত
আনন্দে-আহ্লাদে;
কিসের বিরোধ কিসের দ্রোহ
শয্যা-পরিপাটি
পুরুষ-নারীর মিলনই সব
মিলনটুকুই খাঁটি।
মিছেই তুমি করছ বিবাদ
দিচ্ছ কঠিন আড়ি,
তোমার কথার তুবড়ি তো শেষ
চলো এবার বাড়ি;
তোমার ক্রোধ তোমার দ্রোহ
মলিন হবে রাতে,
আমার পিঠেই নাচবে দু-হাত
আনন্দে-আহ্লাদে;
কিসের বিরোধ কিসের দ্রোহ
শয্যা-পরিপাটি
পুরুষ-নারীর মিলনই সব
মিলনটুকুই খাঁটি।
বিশেষ কারনে আমি এতবছর পর আবার অযোধ্যায় এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভুমি খুজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবা কে ? আমার মাও জানতেন না এসব, আমার মা মুন্নাবাঈ, জন্মেছিলেন এখানে এক জোপড়ায় , কোন পুরুষের ঔরোষে তার জন্ম তা ঠাহর করে বলতে পারেন নি আমার দাদীও আর […]
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে। আমার খাদ্যে ছিল অন্যদের আঙুলের দাগ, আমার পানীয়তে ছিল অন্যদের জীবাণু, আমার বিশ্বাসে ছিল অন্যদের ব্যাপক দূষণ। আমি জন্মেছিলাম আমি বেড়ে উঠেছিলাম আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে। আমি দাঁড়াতে শিখেছিলাম অন্যদের মতো, আমি হাঁটতে শিখেছিলাম অন্যদের মতো, আমি পোশাক পরতে শিখেছিলাম অন্যদের মতো ক’রে, আমি চুল আঁচড়াতে শিখেছিলাম অন্যদের মতো […]
মানুষের নাম কোনোদিন লুকোনো থাকে না, একজন যখন আরেকজনকে নাম ধরে ডাকে তখনই মানুষের নাম জানা হয়ে যায়। মানুষ ডাকে, মানুষ না ডেকে পারে না। মানুষের দিকে কান পেতে রাখো, শোনো, তুমি অনেক মানুষের নাম জানতে পারবে। কত বিচিত্র রকমের নাম যে আছে মানুষের। তাদের সঙ্গে কথা না বলেও, তাদের নাম জিজ্ঞেস না করেও অনেক […]
