তুমি যে-সব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিলো। তোমার
কথায় ছিলো গেয়া টান, অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারনঃ
‘প্রমথ চৌধুরী’ কে তুমি বলতে ‘প্রথম চৌধুরী’ ’ জনৈক উচ্চারণ
করতে গিয়ে সর্বদাই ‘জৈনিক’ বলে ফেলতে । এমনি বহুতর
ভয়াবহ
ভুলে- ভরা ছিলো তোমার ব্যক্তিগত অভিধান। কিন্তু সে-সময়,
সেই
সুধুর কৈশোরে ঐ মারাত্মক ভুলগুলো তোমার বড়ো- বেশি
ভালোবেসে ফেলেছিলুম।
তোমার পরীক্ষা্র খাতায় সর্বদাই সাধু ও চলতির দুষণীয় মিশ্রণ
ঘটাতে। ভাষা-ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে
তুমি। শোকাভিভুত’ বলতে গিয়ে ব’লে ফেলতে শোকাভূত।
তোমার
উচ্চারণের ত্র“টি, বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন
এক ধরনের মজাই পেতুম।
২০-বছর পর আজ তোমার বক্তৃা শুনলুম। বিষয়ঃ’ নারী
স্বাধীনতা’! এতা সুন্দর, স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য
রাখলে যে, দেখে অবাক ও ব্যথিত হলুম।
আমার বুকের মধ্যে জোঁকে-বসা একটি পাথর বিশ বছর পর
নিঃশব্দে নেমে গ্যালো।
Related Articles
দৃশ্যের বাহিরে
সিতাংশু, আমাকে তুই যতো কিছু বলতে চাস, বল। যতো কথা বলতে চাস, বল। অথবা একটাও কথা বলিসনে, তুই বলতে দে আমাকে তোর কথা। সিতাংশু, আমি যে তোর সমস্ত কথাই জেনে গেছি। আমি জেনে গেছি। কী বলবি আমাকে তুই, সিতাংশু ? বলবি যে, ঘরের ভিতরে তোর শান্তি নেই, তোর শান্তি নেই, তোর ঘরের ভিতরে বড়ো অন্ধকার, […]
জলে তার চোখের কাজল
হঠাত্ এ কোন গ্রামে এসে গেলে তুমি! কোথাও সড়ক নেই, শুধু জলাভূমি যেন কেউ কেঁদে কেঁদে ঝরিয়েছে জল- জলে তার চোখের কাজল৷ অথবা সে আকাশের নীলে ছায়া ফেলে জলসঙ্গী ঝিলে৷ চলা থামে- এখানেই থামা পথিকের যে হোক সে হোক সে তো আমাদেরই- সে তো আমাদের৷
রিপোর্ট ১৯৭১
প্রাচ্যের গানের মতো শোকাহত, কম্পিত, চঞ্চল বেগবতী তটিনীর মতো স্নিগ্ধ, মনোরম আমাদের নারীদের কথা বলি, শোনো। এ-সব রহস্যময়ী রমণীরা পুরুষের কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালে স’রে যায়- বেড়ার ফোঁকড় দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত অতিথির প্রসন্ন ভোজন দেখে শুধু মুখ টিপে হাসে। প্রথম পোয়াতী লজ্জায় অনন্ত হ’য়ে কোঁচরে ভরেন অনুজের সংগৃহীত কাঁচা আম, পেয়ারা, চালিতা- সূর্য্যকেও পর্দা […]

