ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো–
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া–
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো–
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥
Related Articles
চরণ ধরিতে দিও গো আমারে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে, বক্ষে ধরিবো জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। স্খলিত-শিথিল কামনারও ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর? নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে।। চিরপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া। শেষ হয় যেন, হয় […]
আমার ভাঙা ঘরে
আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। তুমি আমায় ডাকলা নাগো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে […]
তোমার অসীমে প্রাণ মন লয়ে
তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই– কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে– নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার […]

