শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।।.
সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা.
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো।।.
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।.
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমনীয়।।.
Related Articles
তুমি আছ কোন্ পাড়া
তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে, সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥ মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥ যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়, আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥ রাগ: খাম্বাজ-বাউল তাল: […]
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো।
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো। এবার তুমি ফিরো না হে– হৃদয় কেড়ে নিয়ে রহো। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ। কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী […]

