গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।।
হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই –
আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।।
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি ,
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি ।
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে –
জনমের মতো হায় হয়ে গেল হারা ।।
Related Articles
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়, এসো এসো এসো তোমার হাসিমুখে । এসো আমার অলস দিনের খেলায় ।। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে । যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া- […]
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়— তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা ।। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি— সারা দিন ধ’রে বকুলের […]
তুমি আছ কোন্ পাড়া
তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]

