অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি–
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন
ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ):১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১০
Related Articles
ভুল থেকে গেছে
নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে… প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক আজ কিছুদিন হলো তারই মধ্যে বসন্ত এসেছে প্রত্যক্ষ পলাশে, পাশে মুচকুন্দ চাঁপার নোলক— নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে ব্যবহারে। মানুষের সব গিয়ে এখন রয়েছে হিংসা বুকে প্রেম-পরিণয় গিয়ে এখন সে রক্তের অসুখে মোহ্যমান, প্রাণ নিতে পারে নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে […]
প্রেমেই বৃদ্ধি পরমায়ু
লোকে কয়— প্রেমেই নাকি বৃদ্ধি হয় পরমায়ু স্নায়ুর ভেতর খেলতে থাকে নানান তৃষ্ণা কেউবা শ্যামল কেউবা শাদা কেউবা কৃষ্ণা— তবু প্রেমের নাই বিতৃষ্ণা। বাছাই করতে পারলে তবে ধরতে যেন ইচ্ছে হবে, ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল, পরাণ কাঁপে— হাঁটতে গেলে ইচ্ছে করে ছুঁয়ে দেখি, আরে আরে আমি তবে করছি একি! এ কভু নয় আমার লজ্জা-শরম ও […]
জন্মভূমি আজ
একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয় নি; অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিণ পাথরের মত, তুমি নি:শ্বাস নিতে পারছ না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মত থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি […]

