এসো হে বৈশাখ
এসো, এসো, তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে,
তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক,যাক,যা্ক,এসো, এসো,
এসো হে বৈশাখ
এসো, এসো,
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক।
যাক,যাক,এসো, এসো,
এসো হে বৈশাখ
এসো, এসো,
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জ্বরা,
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি,
রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো
আনো তব প্রলয়ের শাঁখ
আনো আনো
আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে
যাক,যাক
এসো, এসো, এসো হে বৈশাখ
এসো এসো
তাপস নিশ্বাস বায়ে মু মূ র্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
এসো, এসো, এসো হে বৈশাখ
এসো এসো ।
গানটি শুনুন এখানে
Related Articles
শ্বাস-শিক্ষা
হ্যাঁ, ঠিক এইভাবে শ্বাস নিন। আস্তে। বুক ভরে। হ্যাঁ, এক থেকে পাঁচ গুনে গুনে। শ্বাস নিন। ভাবুন জগতে যত বৃক্ষ যত সমুদ্র বাতাস সৌরকর তার সম্মিলিত শক্তি আমার ভিতরে এসে যাক। এক থেকে পাঁচ গুনে গুনে বুক খালি করে সব শ্বাস ছেড়ে দিন এইবার। বলুন, সমস্ত দূর্বলতা চলে যাক। যাক হ্যাঁ নিন, এভাবে শ্বাস, হ্যাঁ […]
যে কোন একদিন
[কবি অনীক মাহমুদ প্রিয়জনেষু] মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে আপনাদের কাছে গিয়ে গল্প করতে৷ শুনেছি আপনারা খুবই নিরীহ এবং সুবিধেমতো জল থেকে উঠে আসেন ডাঙ্গায়, গ্রীষ্মকালে ডুবে থাকেন গভীর জলে_কেন যে থাকেন, আমি শুধু সেই রহস্যটুকু জানার জন্যেই আপনাদের সাথে গল্প করতে যাবো যে কোন একদিন৷ বোকা কুমির এবং চতুর শিয়ালের নিকট থেকে শুনেছি, […]
রাশিয়ার চিঠি -৭
ব্রেমেন স্টীমার অতলান্তিক রাশিয়া থেকে ফিরে এসে আজ চলেছি আমেরিকার ঘাটে। কিন্তু রাশিয়ার স্মৃতি আজও আমার সমস্ত মন অধিকার করে আছে। তার প্রধান কারণ— অন্যান্য যে-সব দেশে ঘুরেছি তারা সমগ্রভাবে মনকে নাড়া দেয় না, তাদের নানা কর্মের উদ্যম আছে আপন আপন মহলে। কোথাও আছে পলিটিক্স্, কোথাও আছে হাসপাতাল, কোথাও আছে বিশ্ববিদ্যালয়, কোথাও আছে ম্যুজিয়ম— বিশেষজ্ঞরা […]

