হৃদয়ের এ কূল , ও কূল , দু কূল ভেসে যায় , হায় সজনি ,
উথলে নয়নবারি ।
যে দিকে চেয়ে দেখি ওগো সখী ,
কিছু আর চিনিতে না পারি ।।
পরানে পড়িয়াছে টান ,
ভরা নদীতে আসে বান ,
আজিকে কী ঘোর তুফান সজনি গো ,
বাঁধ আর বাঁধিতে নারি ।।
কেন এমন হল গো , আমার এই নবযৌবনে ।
সহসা কী বহিল কোথাকার কোন্ পবনে ।
হৃদয় আপনি উদাস , মরমে কিসের হুতাশ –
জানি না কী বাসনা , কী বেদনা গো –
কেমনে আপনা নিবারি ।।
Related Articles
প্রেমের ফাঁদ পাতা ভুবনে
প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে– গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে। এ সুখ-ধরণীতে কেবলই চাহ নিতে, জান না হবে দিতে আপনা– সুখের ছায়া ফেলি কখন যাবে চলি, বরিবে সাধ করি বেদনা। কখন বাজে বাঁশি গরব যায় ভাসি, পরান পড়ে আসি বাঁধনে॥ Premero Phand pata bhubone
চক্ষে আমার তৃষ্ণা
চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥ ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়– অবগুণ্ঠন যায় যে উড়ে॥ যে-ফুল কানন করত আলো কালো হয়ে সে শুকাল। ঝরনারে কে দিল বাধা– নিষ্ঠুর পাষাণে বাঁধা দুঃখের শিখরচূড়ে॥ রাগ: বৃন্দাবনী সারং-আড়ানা তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৪ রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর chokkhe amar […]
ফিরবে না তা জানি, তা জানি–
ফিরবে না তা জানি, তা জানি– আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]

