দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।
তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥
শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে।
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়,
আপন-মনে চোখের কোণে আশ্রু-আভাস উঠবে ভেসে॥
Related Articles
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপনলোকে দিশাহারা ॥ ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন– আমি চাই নে তপন, চাই নে তারা ॥ যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো, আমার ঘুম নিয়ো গো হরণ করে। একলা ঘরে চুপ চুপে এসো কেবল সুরের রূপে– দিয়ো গো, দিয়ো গো, আমার চোখের […]
ফিরবে না তা জানি, তা জানি–
ফিরবে না তা জানি, তা জানি– আহা, তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥ গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি॥ কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা। রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান ॥ আরো আলো আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো আরো আরো দাও তান ॥ আরো বেদনা আরো বেদনা, প্রভু, দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো […]

