সে আমার গোপন কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির ‘পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥

সে আমার গোপন কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির ‘পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥
এ তো খেলা নয়, খেলা নয় । এ যে হৃদয়দহনজ্বালা সখী ।। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে । যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি- কোথায় নামায়ে রাখি, সখী, এ […]
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে– ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান– ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ তুমি কোন্ ভাঙনের […]
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে– জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে– জানি নে, জানি নে॥ সে কি আপন রঙে ফুল রাঙাবে। সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে। ঘোমটা আমার নতুন পাতার […]
