তুমি ছেড়ে ছিলে,
ভুলে ছিলে বলে হেরো গো কী দশা হয়েছে –
মলিন বদন, মলিন হৃদয়,
শোকে প্রাণ ডুবে রয়েছে।।
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা;
দরশন নেব
তবে চলে যাব,অনেক দিনের
বাসনা।।
‘ নাথ নাথ ‘ বলে ডাকিব
তোমারে, চাহিব
হৃদয়ে রাখিতে-
কাতর প্রাণের রোদন
শুনিলে আর
কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব
নয়নবারি হে-
আর উঠিব না, পড়িয়া রহিব
চরণতলে তোমারি হে।।
Related Articles
একটা ছিল সোনার কন্যা
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার ছিল দীঘল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা […]
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণার গাহি রে।।
সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি
সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি দুঃখে আছি,আছি ভাল,দুঃখেই আমি ভাল থাকি। দুঃখ আমার প্রানের সখা,সুখ যা ন চোখের দেখা, দুদন্ডের হাসি হেসে,মৌখিক ভদ্রতা রাখি। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে চোখের বারি চেপে রেখে সুখের হাসি হাসতে হবে চোখের বারি দেখলে পরে,সুখ চলে যান বিরাগভরে দুঃখ তখন কোলে […]

